প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে স্লোগানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে সাতজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর

তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আটক ৭

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়

প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে স্লোগানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে সাতজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত জানাজা শেষে এ ঘটনা ঘটে। সোমবার মাগরিবের নামাজের পর ধানমন্ডির একটি মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েকজন ব্যক্তি স্লোগান দিতে শুরু করলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, জানাজা শেষে একটি মিছিল বের করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। এ সময় সাতজনকে আটক করা হয়। পুলিশের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


উল্লেখ্য, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯