চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস, একটি মাইক্রোবাস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস-ট্রাক-সিএনজির চতুর্মুখী সংঘর্ষ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময় , আপডেট সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস, একটি মাইক্রোবাস, ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৩১ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মেজবাহ উদ্দীনের বরাতে জানা যায়, প্রথমে মাইক্রোবাস, সৌদিয়া পরিবহনের বাস ও একটি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই এক নারী মারা যান এবং বহু যাত্রী আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা সোহাগ জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


এদিকে সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক বলেন, “দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসা চলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯