লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন মৌসুমে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান ও টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে দলে নিয়েছে গল গ্যালান্টস।

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন মৌসুমে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান ও টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে দলে নিয়েছে গল গ্যালান্টস। এর মাধ্যমে তিনি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে এবারের এলপিএলে দল পাওয়ার তালিকায় যুক্ত হলেন। দলটি রোববার (৩১ মে) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন দাসকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে। ফ্র্যাঞ্চাইজিটি এক বার্তায় জানায়, “বাংলাদেশের তারকা লিটন দাস গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএলে আলো ছড়াতে প্রস্তুত।”


এর আগে একই আসরে বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ দল পেয়েছেন। তারা দুজনই খেলবেন জাফনা কিংসের হয়ে, ফলে এক ফ্র্যাঞ্চাইজিতে সতীর্থ হিসেবে দেখা যাবে এই দুই তারকাকে। লিটন দাসের সঙ্গে গল গ্যালান্টসের চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তাকে সরাসরি চুক্তির মাধ্যমেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এর আগেও ২০২৩ সালের এলপিএলে অংশ নিয়েছিলেন লিটন দাস। তবে সে আসরে গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে তিনি মাত্র ৩৪ রান সংগ্রহ করেছিলেন। এবারের এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। সেখানে আরও প্রায় ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন বলে জানা গেছে। টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। একই সময়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর চলমান থাকায় ১৯ জুলাই পর্যন্ত জাতীয় দলের ম্যাচ থাকায় লিটন দাস শুরুতে এক বা দুটি ম্যাচ মিস করতে পারেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯