পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের নৌপথে যাত্রী চলাচল এবারে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন

নৌ পথে এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক: নৌ প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের নৌপথে যাত্রী চলাচল এবারে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদযাত্রাজুড়ে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা ব্যবস্থাপনার ত্রুটির অভিযোগ পাওয়া যায়নি। রোববার রাতে বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণের পাশাপাশি তিনি চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও কথা বলেন।


তিনি জানান, রাজধানীর পর বরিশালেই একটি আধুনিক নৌ টার্মিনাল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রীদের ওঠানামা, অপেক্ষা এবং চলাচলের সামগ্রিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে। যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই আধুনিক সুবিধাসম্পন্ন এই টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।


ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। ঈদ উদযাপন শেষে এখন অনেকে নিরাপদে কর্মস্থলেও ফিরে আসছেন। ফিরতি যাত্রায় যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ ভ্রমণের জন্য সবাইকে নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯