স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আলোচনায় সহায়তার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সফরকালে

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৫ সময় , আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৫ সময়

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আলোচনায় সহায়তার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সফরকালে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ইরানি জনগণের অধিকার ও স্বার্থে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও সতর্ক করে জানান, ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে তার জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে।


বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধবিরতি সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এর আগে সৌদি আরবভিত্তিক একটি গণমাধ্যম দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া চুক্তি শিগগিরই ঘোষণা হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


প্রস্তাবিত খসড়া চুক্তিতে স্থল, আকাশ ও সমুদ্রপথে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান, এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার মতো শর্ত রয়েছে বলে জানা গেছে। এছাড়া নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার ও যৌথ পর্যবেক্ষণ কমিটি গঠনের কথাও এতে উল্লেখ ছিল। তবে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা ঘোষণা হয়নি।


সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯