যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ও তা স্থানান্তরের বিষয়েও কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে।


প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় সচল করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা অন্য দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। এদিকে দ্য ইসরায়েল টাইমস জানিয়েছে, ওয়াশিংটন ইরানের কিছু বন্দর অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও বিবেচনা করছে।


তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলে সংশ্লিষ্ট পক্ষগুলো নিশ্চিত করেছে। নিরাপত্তা ইস্যু ও পারস্পরিক শর্ত নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক তৈরির কাজ চলছে, যেখানে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।


সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯