বগুড়া শহরে ৩০০ পিস ইয়াবাসহ এক কর্মরত পুলিশ সদস্য ও একজন চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা

ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্যসহ আটক ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়

বগুড়া শহরে ৩০০ পিস ইয়াবাসহ এক কর্মরত পুলিশ সদস্য ও একজন চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান (৩২) এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল ক্রেতা সেজে এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবির ওসি ইকবাল বাহার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯