বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার

এলপিএলে সাকিব ও তাসকিন, খেলবেন জাফনা কিংসে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৫:৩১ সময় , আপডেট সময় : ২৩ মে ২০২৬, বিকাল ৫:৩১ সময়

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংস–এর হয়ে খেলবেন তিনি। একই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সরাসরি চুক্তিতে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।


এলপিএলের এক পোস্টে সাকিবকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার উল্লেখ করে বলা হয়, তার অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে। অন্যদিকে তাসকিনকে নিয়ে আলাদা পোস্টে জানানো হয়, জাফনার পেস আক্রমণে নতুন গতি ও আগ্রাসন যোগ করবেন এই ডানহাতি পেসার। এর আগে ২০২৪ মৌসুমে তিনি কলম্বো স্ট্রাইকার্স–এর হয়ে খেলেছিলেন।


এর আগেও এলপিএলে অংশ নিয়েছেন সাকিব। ২০২৩ মৌসুমে গল টাইটানস–এর হয়ে ১০ ম্যাচে ১৩৮ রান ও ১১ উইকেট নিয়েছিলেন তিনি। লঙ্কান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল জাফনা কিংস। পাঁচ আসরের মধ্যে চারবার শিরোপা জিতেছে দলটি। এবারের আসরে সাকিব ও তাসকিন ছাড়াও দলে যোগ দিয়েছেন ভানুকা রাজাপাকসা এবং দুনিথ ওয়েলালাগে। দুই বছর বিরতির পর আবার মাঠে ফিরছে এলপিএল। এবারের আসর শুরু হবে ১৭ জুলাই এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে জাফনা কিংসের প্রতিপক্ষ গল মার্ভেলস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯