ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:২ সময়

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। মামলায় জেলা ছাত্রদলের শীর্ষ আট নেতাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ আরও কয়েকজন।


মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীরা পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে একাধিক নেতাকর্মীকে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আহতদের মধ্যে তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজনের নাম রয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এজাহারে আরও বলা হয়েছে, হামলার সময় একটি সনি আলফা A6400 ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, একাধিক মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯