যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) তিনি জানান, স্বামীর ক্যানসার আক্রান্ত হওয়ায়

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) তিনি জানান, স্বামীর ক্যানসার আক্রান্ত হওয়ায় পারিবারিক দায়িত্ব পালনের জন্য আগামী জুন মাসের শেষে তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াবেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার অন্যতম শীর্ষ ও সংবেদনশীল দায়িত্ব হিসেবে বিবেচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার পর মার্কিন কংগ্রেস এই পদটি সৃষ্টি করে, যাতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা যায়।


তুলসী গ্যাবার্ড, যিনি ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে গত বছরের জানুয়ারিতে এই পদে মনোনীত হয়েছিলেন বলে জানা যায়। পারিবারিক সূত্র অনুযায়ী, স্বামীর ক্যানসার চিকিৎসা ও তার পাশে থাকার জন্যই তিনি দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় ও জাতীয় নিরাপত্তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন।


তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণাকে ঘিরে মার্কিন রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ব্যক্তিগত সংকটের কারণে নেওয়া এই সিদ্ধান্তকে অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯