কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে কারাভোগ শেষে বাড়ি ফেরার এক

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা–বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে কারাভোগ শেষে বাড়ি ফেরার এক সপ্তাহের মধ্যেই বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) দুপুরে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৬০) স্থানীয়ভাবে চা-পানের ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ছেলে মিনারুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিনারুল তার বাবার পথ আটকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে খলিলুর রহমানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মিনারুলকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে একটি কমিউনিটি সেন্টারে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।


স্থানীয়দের দাবি, মিনারুলের মাদকাসক্ত আচরণে অতিষ্ঠ হয়ে প্রায় দেড় মাস আগে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। কয়েকদিন আগে কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পর থেকেই বাবার প্রতি তার ক্ষোভ ছিল বলে ধারণা করা হচ্ছে। মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাজাভোগের ঘটনায় ক্ষুব্ধ হয়েই মিনারুল তার বাবাকে হত্যা করেছেন। তাকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯