টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-এর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রযোজক

সরকার বদলাতেই সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:২৬ সময় , আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:২৬ সময়

টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-এর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রযোজক তরুণ দাস বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লাখ টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ে শুটিংয়ের ডেট দেননি অভিনেতা। পাশাপাশি বহুবার যোগাযোগ করেও সেই অর্থ ফেরত পাওয়া যায়নি বলে দাবি করেছেন প্রযোজক। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীকে ব্যাংক চেকের মাধ্যমে অগ্রিম অর্থ প্রদান করেন তরুণ দাস। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সিনেমাটির কাজ শুরু করা সম্ভব হয়নি, কারণ অভিনেতার পক্ষ থেকে শুটিংয়ের সময়সূচি দেওয়া হয়নি।


পরবর্তীতে করোনা মহামারির সময় লকডাউনের কারণে প্রযোজকের আর্থিক সংকট আরও বেড়ে যায়। এরপর তিনি অগ্রিম অর্থ ফেরত চেয়ে অভিনেতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, বিষয়টি সমাধানের আশায় কলকাতায় বৈঠকের জন্য ডাকা হলেও টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে অপমান ও ভয়ভীতি দেখানো হয়। প্রযোজক তরুণ দাস জানান, “আমি ব্যাংকের চেকের মাধ্যমে তাকে টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি কোনো কাজ করেননি, আবার টাকাও ফেরত দিচ্ছেন না। বরং আমাকে হুমকি দেওয়া হয়েছে।”


তিনি আরও দাবি করেন, পূর্বে রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ করতে ভয় পেয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচারের আশায় থানার শরণাপন্ন হয়েছেন। জানা গেছে, অভিযোগকারী তরুণ দাস পশ্চিমবঙ্গের বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা।


সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯