দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম

টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৩ সময় , আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ২:৫৩ সময়

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই সময় বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি বলেন, টানা সাত দিনের ছুটির বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। তবে আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।


হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। অন্যদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের উপ-কমিশনার সন্তোষ সরেন বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন।


বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্ট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে চালু হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯