ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তর করেছে

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর শুভেন্দু সরকারের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়

ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার (২০ মে) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক বৈঠকে এই প্রক্রিয়া শুরু হয়। বৈঠকে রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে সীমান্ত সুরক্ষা জোরদারের অংশ হিসেবে প্রায় ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া ও বিওপি নির্মাণের জন্য জমি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৯টি জেলার মোট ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলার ৪৩ একর ব্যক্তিগত জমি অধিগ্রহণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। জমি অধিগ্রহণ ও নির্মাণ ব্যয়ের সম্পূর্ণ অর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।


রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিএসএফ এই জমি চেয়ে আসছিল। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সেই বাধা দূর করে প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বৈঠকে আরও বলা হয়, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯