বিশ্বে কোনো দেশের একতরফা আধিপত্য বা দাদাগিরি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং সফররত

একতরফা দাদাগিরির বিরোধিতায় রাশিয়া ও চীনের ঐকমত্য

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:২ সময়

বিশ্বে কোনো দেশের একতরফা আধিপত্য বা দাদাগিরি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তিনি এ মন্তব্য করেন। শি জিনপিং বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং একতরফা আধিপত্যবাদ প্রতিরোধে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি দুই দেশের পারস্পরিক কৌশলগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকের পর যৌথ বিবৃতিতে বিশ্বব্যাপী বিভিন্ন সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। সেখানে যুক্তরাষ্ট্রের নীতির পরোক্ষ সমালোচনাও উঠে আসে বলে বিশ্লেষকদের ধারণা। বিবৃতিতে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা, শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়।


বৈঠকে চীন ও রাশিয়া বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে প্রায় ২০টিরও বেশি চুক্তিতে স্বাক্ষর করেছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। সূত্র জানায়, দুই দেশের মধ্যে ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে, যা বাস্তবায়িত হলে প্রতিবছর বিপুল পরিমাণ রাশিয়ার গ্যাস চীনে সরবরাহ সম্ভব হবে।


যৌথ বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক রুটে একতরফা হস্তক্ষেপ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ নিয়ে পরোক্ষ ইঙ্গিত হতে পারে।এদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও মহাকাশ নিরাপত্তা প্রকল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। তাদের মতে, এ ধরনের উদ্যোগ বৈশ্বিক কৌশলগত ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে।


সূত্র: বিবিসি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯