ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী বাণিজ্যিক তেলবাহী জাহাজে মার্কিন মেরিন বাহিনী অভিযান চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। বুধবার (২০ মে) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, জাহাজটি ইরানের বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ ভেঙে চলাচলের চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়। এ কারণেই মার্কিন বাহিনী জাহাজটিতে তল্লাশি অভিযান পরিচালনা করে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় জাহাজের নাবিকদের নিরাপদে নামিয়ে দেওয়া হয় এবং জাহাজটির গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সেন্টকমের দাবি অনুযায়ী, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী অন্তত ৯১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।