জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসা ১৭ জনকে অন্তর্ভুক্ত করে গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটি

রাঙ্গামাটিতে গণসংহতি’র ২৫ সদস্যের কমিটি, ১৭ জনই এনসিপি থেকে পদত্যাগ করা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১০:২ সময়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসা ১৭ জনকে অন্তর্ভুক্ত করে গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।


নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে উজ্জ্বল চাকমা এবং সদস্য সচিব হিসেবে দিবাকর চাকমাকে মনোনীত করা হয়েছে। এই দুইজনসহ কমিটির মোট ১৭ জন সদস্য সম্প্রতি এনসিপির রাঙ্গামাটি জেলার বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে গণসংহতি আন্দোলনে যোগ দেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বিএস কলিন্স চাকমা ও পবন বিকাশ চাকমা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দুনয়ন চাকমা দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতিনিধিসহ মোট ২৫ জন নেতা-কর্মী।


আহ্বায়ক উজ্জ্বল চাকমা জানান, ৫ মে রাঙ্গামাটিতে কর্মিসভা অনুষ্ঠিত হওয়ার পর এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই তারা গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯