চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকায় মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে

কানের দুল কেড়ে নিতে মেয়ের গৃহশিক্ষিকাকে হত্যা, লাশ বস্তাবন্দি!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকায় মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় রুবেল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কানের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় বাড়ির মালিক রুবেল, তার স্ত্রী সুমি এবং স্থানীয় এক স্বর্ণকার দীপককে আটক করেছে পুলিশ।


নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি উজ্জ্বলপাড়া এলাকার আবুল কালামের স্ত্রী। তিনি বিভিন্ন বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি রুবেলের মেয়েকে পড়াতে তাদের বাসায় যান। এরপর থেকে তিনি আর নিজ বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময়েও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে সদর থানায় সাধারণ ডায়েরি করেন।


পরে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে রুবেলের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেষবার তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। তখন তিনি বাসায় ফিরে রান্না করার কথা বলেছিলেন, কিন্তু এরপর আর ফেরেননি।


চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী স্বর্ণালংকারের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, অভিযুক্ত সুমি স্থানীয় এক স্বর্ণকারের কাছে দুটি কানের দুল বিক্রি করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯