টানা দুই বিশ্বকাপে রানার্সআপ ও তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞ

৪০ বছরের মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩২ সময় , আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩২ সময়

টানা দুই বিশ্বকাপে রানার্সআপ ও তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞ কোচ জ্লাতকো দালিচের নেতৃত্বে ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী লুকা মদরিচ। দীর্ঘ সময়ের গালের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মদরিচ। একই সঙ্গে ইনজুরি থেকে সেরে উঠে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওলও দলে জায়গা করে নিয়েছেন, যা ক্রোয়েশিয়ার রক্ষণভাগে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।


দল ঘোষণার পর কোচ দালিচ জানান, এবারের বিশ্বকাপে তাদের মূল লক্ষ্য হলো কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে ওঠা। তিনি বলেন, দলের অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় তাদের আত্মবিশ্বাস দিচ্ছে। ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।


ক্রোয়েশিয়ার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড;

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর

ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ

মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯