গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি আকস্মিক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায়

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে পুলিশে দিল জনতা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২২ সময় , আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২২ সময়

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি আকস্মিক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মিছিল থেকে চারজনকে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করে প্রায় ৪০০ থেকে ৫০০ জন যুবক ব্যানারসহ ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। প্রায় ১০ মিনিট ধরে চলা মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।


এ সময় স্থানীয় সাধারণ মানুষ কয়েকজনকে ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে চারজনকে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


পুলিশ আরও জানায়, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯