টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে এখন থেকে ‘অনাপত্তিপত্র’ বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাধ্যতামূলক

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়

টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে এখন থেকে ‘অনাপত্তিপত্র’ বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। রোববার (১৭ মে) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, কোনো কর্মী যদি বর্তমান টেলিভিশন চ্যানেল থেকে অন্য কোনো চ্যানেলে যোগ দিতে চান, তাহলে তাকে অবশ্যই আগের কর্মস্থল থেকে লিখিত ছাড়পত্র জমা দিতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মরত অবস্থায় কিংবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো টিভি চ্যানেলে যোগদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ ধরনের নিয়ম ভঙ্গকে প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। অ্যাটকো সদস্যদের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার অনুরোধ জানিয়েছে।


এদিকে এই সিদ্ধান্ত প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন ফোরামে এ নিয়ে সমালোচনাও হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯