কুমিল্লার চৌদ্দগ্রামে সাত মাস বয়সী শিশু সাজিদ আল নাহিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে কুমিল্লা, ফেনী ও

হামের উপসর্গে মৃত্যু: সাত হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না সাজিদকে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়

কুমিল্লার চৌদ্দগ্রামে সাত মাস বয়সী শিশু সাজিদ আল নাহিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে কুমিল্লা, ফেনী ও ঢাকাসহ সাতটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার (১৭ মে) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির তিন কন্যার পর জন্ম নেয় এই পুত্র সন্তান। দীর্ঘ ১৬ বছর পর ছেলে সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দ থাকলেও সেই আনন্দ এখন শোকে পরিণত হয়েছে।


গত ১৪ এপ্রিল সর্দি-কাশিতে আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। পরে ১২ মে অবস্থার অবনতি হলে শিশুটিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ফেনী ও পরে ঢাকায় একাধিক হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটি হামে আক্রান্ত। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।


শিশুটির বাবা পারভেজ আহমেদ সুমন বলেন, বহু হাসপাতালে ঘুরেও সন্তানকে বাঁচানো যায়নি। চিকিৎসায় দেরি ও জটিলতা ছিল বলে তিনি দাবি করেন। পরে গ্রামের কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল এবং অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯