চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন।


দলীয় সূত্রে জানা গেছে, মো. জসিমউদ্দীন প্রধান ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, যারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদ্য দলে যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বলেন, আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা থেকেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করতে চান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯