জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১১ সময়

জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি সবাইকে এসব বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান। শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। তাদের রাজনীতির মূল লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।


তিনি আরও বলেন, কেউ যদি রাজনীতির নামে বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণকে তা প্রতিহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চাঁদপুরসহ আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি চালু করা হয়।


এ সময় ১০ জন নারী উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় এবং অনলাইন সংযোগের মাধ্যমে আরও কয়েক হাজার সুবিধাভোগীর কাছে নগদ সহায়তা পৌঁছে যায় বলে জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়। অতীতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯