দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনাকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও

হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতা, নিতে হবে দায়: নাহিদ ইসলাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়

দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনাকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন। শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম দাবি করেন, দেশে খাদ্য ও জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা চলমান থাকলেও সরকার তা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তার মতে, হামের সংক্রমণ এখন মহামারি আকার ধারণ করেছে এবং এতে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ অবস্থায় কয়েকটি হাসপাতালকে বিশেষভাবে হামের চিকিৎসার জন্য নির্ধারণ করার দাবি জানান তিনি।


তিনি আরও বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের ব্যর্থতার দায় এককভাবে চাপিয়ে দিচ্ছে, যা দায়িত্ব এড়ানোর শামিল। প্রয়োজনে অতীত সরকারের কোনো অব্যবস্থাপনা থাকলে তা তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা উচিত বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি গণভোট ও সংস্কার প্রসঙ্গেও কথা বলেন। তার অভিযোগ, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়নি এবং কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যা তিনি প্রতারণা হিসেবে উল্লেখ করেন।


নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে আলোচনা ছাড়া করা উচিত নয়। তিনি পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, কোনোভাবেই দেশের নীতি এককভাবে নির্ধারণ করে অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল হওয়া গ্রহণযোগ্য নয়। এছাড়া সীমান্ত পরিস্থিতি ও ফারাক্কা ইস্যু নিয়েও তিনি বক্তব্য দেন। তিনি বাংলাদেশ-ভারত সীমান্তে নিহতদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে দেশের স্বার্থ রক্ষায় ঐতিহাসিক আন্দোলনের ধারায় নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯