বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী শেফালি শাহ আবারও ব্যক্তিগত জীবন ও সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। বিয়ে,

‘সন্তান নেওয়ার থেকে কুকুর পোষা ভালো’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময় , আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়

বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী শেফালি শাহ আবারও ব্যক্তিগত জীবন ও সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। বিয়ে, সম্পর্ক এবং সন্তান নেওয়া নিয়ে সমাজের প্রচলিত মানসিকতার সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে শেফালি শাহ বলেন, কম বয়সে তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষ এবং মানসিক পরিপক্কতার জন্য অপেক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, “বিয়ে মোটেও সহজ বিষয় নয়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে বোঝাপড়া, ধৈর্য ও অনেক পরিশ্রমের দরকার হয়।” সাক্ষাৎকারে মাতৃত্ব ও সামাজিক চাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, সমাজে নারীদের ওপর সবসময় বিয়ে ও সন্তান নেওয়ার এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করা হয়। এ বিষয়ে নিজের ব্যতিক্রমী মতামতও তুলে ধরেন তিনি।


শেফালি শাহ বলেন, “আমি জানি এই মন্তব্যের জন্য অনেক সমালোচনা হবে। তবুও বলছি, সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী, যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসে।” তিনি আরও জানান, তার পোষা কুকুরদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কয়েক বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।


অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯