ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন উঠেছে

ইনস্টাগ্রামে সানিয়া মির্জার নতুন বার্তা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৮ সময় , আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৮ সময়
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন উঠেছে বহু দিন ধরে। দুজন অনেক দিন এক ছাদের নিচে থাকছেন না বলেও শোনা যাচ্ছে।

জানা গেছে, ছেলেকে নিয়ে দুবাইতেই থাকেন সানিয়া। যদিও বিচ্ছেদ নিয়ে কেউই মুখ খোলেননি। তবে দুই তারকার ইনস্টাগ্রাম স্টোরি মাঝেমাঝে উসকে দেয় এই বিতর্ক।

একসময় রটেছিল শোয়েব নাকি পরকিয়ায় জড়িয়েছেন। যদিও এসব খবর ছড়াতেই রীতমতো ফুঁসে ওঠেন আয়েশা। 
একাধিক সংবাদমাধ্যমে তিনি জানান, ‘আমি কখনই বিবাহিত বা প্রতিশ্রুতিবদ্ধ পুরুষের প্রতি আকৃষ্ট হব না। সবাই আমাকে জানে এবং এটি বলার অপেক্ষা রাখে না।’

এদিকে দ্য মাদারহুড হোমের একটি কোটেশন শেয়ার করে সম্প্রতি সানিয়া লিখলেন, 'মায়েরা যারা প্রতিদিন সন্তানদের ঘুম পাড়িয়ে তারপর খানিক চোখের জল ফেলে। এই আশায় যে ওই দিনটায় তারা নিজেদের সেরাটা দিতে পেরেছে।… আপনিই সব। আপনি একাই একশো। আপনি আপনার সন্তানের গোটা পৃথিবী। দয়া করে এবার নিজের প্রতি একটু সহানুভূতিশীল হন।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯