ইসরায়েলিদের ওপর শিগগরই ভিসা নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। মার্কিন

ইসরায়েলিদের ওপর শিগগরই ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৩৪ সময় , আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৩৪ সময়
ইসরায়েলিদের ওপর শিগগরই ভিসা নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সমান তালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি এসব হামলায় গাজায় ১৫ হাজারের বেশি এবং পশ্চিম তীরে কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বাইডেন লেখেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়েছি বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও লেখেন, এটা অনেকটাই স্পষ্ট যে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এর আগেও ফিলিস্তিন ইস্যু সমাধানে বেশ কয়েকবার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন বাইডেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯