আফগানিস্তানে নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞার প্রতিবাদে আইসিসি টুর্নামেন্ট ব্যতীত আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড

আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ইংল্যান্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১ সময়

আফগানিস্তানে নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞার প্রতিবাদে আইসিসি টুর্নামেন্ট ব্যতীত আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর ফলে ভবিষ্যতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক সীমিত হয়ে গেল ইংল্যান্ডের। রোববার বিষয়টি নিশ্চিত করে ইসিবির পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানে নারীদের শিক্ষা ও খেলাধুলায় বিধিনিষেধ আরোপ এবং মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইসিবির সভাপতি রিচার্ড থম্পসন বলেন, আফগানিস্তানে নারীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে অংশগ্রহণে কঠোরতা এবং ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞার কারণে তালেবান সরকারের সঙ্গে ক্রীড়া সম্পর্ক রাখা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়। নারী ক্রিকেটও কার্যত বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।


এর আগে একই ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করলেও পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। অনেক নারী ক্রিকেটার দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হন, যাদের কেউ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।


ইসিবির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে মানবাধিকার ইস্যুতে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯