দীর্ঘ ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার অবশেষে ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছেন বলে জানা

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার-এস্তেভাও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময় , আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ২:৪৫ সময়

দীর্ঘ ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার অবশেষে ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছেন বলে জানা গেছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত কোনো স্কোয়াডে নেইমারের নাম ছিল না। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম “ও গ্লোবো”–এর সাংবাদিক ডিয়োগো দান্তাস জানিয়েছেন, ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ তালিকায় থাকছেন এই তারকা ফুটবলার।


শুধু নেইমারই নন, চেলসির সঙ্গে যুক্ত তরুণ প্রতিভা এস্তেভাও–ও প্রাথমিক দলে সুযোগ পাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশকে ১১ মে’র মধ্যে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। পরে সেখান থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। ব্রাজিল সমর্থকদের মূল নজর থাকবে ১৮ মে’র দিকে, যেদিন আনচেলত্তি তার চূড়ান্ত দল ঘোষণা করবেন। কোচের ইঙ্গিত অনুযায়ী, নেইমার যদি নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারেন, তাহলে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে পারেন।


অন্যদিকে, রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় এডার মিলিতাও ও রদ্রিগো চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিল দলে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯