জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, সরকার ‘জুলাই

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে: জামায়াত নেতা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:২ সময়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। শুক্রবার (৮ মে) রাজধানীর মতিঝিল–শাহজাহানপুর জোনের একটি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলবুল দাবি করেন, যারা গণভোটের রায়কে উপেক্ষা করছে, তাদের দিয়ে রাষ্ট্র সংস্কার বা জুলাই সনদ কার্যকর করা সম্ভব নয়। তার মতে, সরকার যদি সত্যিই জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক হতো, তাহলে সংসদ সদস্যরা কেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি—এ প্রশ্নের জবাব থাকা উচিত।


তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন স্তরে দলীয়করণ বাড়ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন। তার ভাষায়, এতে শহীদদের ত্যাগের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং “নতুন ধরনের স্বৈরাচারী প্রবণতা” তৈরি হচ্ছে। নূরুল ইসলাম বুলবুল হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে আন্দোলনে নামতে বাধ্য হতে হবে, যা কারও জন্যই শুভ হবে না। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।


তবে তিনি এও উল্লেখ করেন, সরকার যদি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করে, তাহলে জামায়াতে ইসলামী সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯