চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একসময় ভয়-আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় এখন ধীরে ধীরে স্বাভাবিকতা ও

কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একসময় ভয়-আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় এখন ধীরে ধীরে স্বাভাবিকতা ও স্থিতিশীলতা ফিরে আসছে। দীর্ঘদিনের অস্থিতিশীলতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার (৮ মে) বিকেলে সদ্য দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এলাকায় সরেজমিন পরিদর্শনে যান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। তিনি স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।


পরিদর্শনকালে এসপি মাসুদ আলম সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, স্থানীয় জনগণ সহযোগিতা করলে “এখানে কারও পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব নয়”। তিনি আরও জানান, যারা এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন, জঙ্গল সলিমপুরের মানুষ এখন থেকে ভয়মুক্ত পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পুলিশ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।


প্রশাসনিক সূত্রে জানা গেছে, এক সময় অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলটি বর্তমানে উল্লেখযোগ্যভাবে শান্ত হয়ে উঠেছে। গত ৯ মার্চ প্রায় ৩ হাজার ১৮৩ সদস্যের সমন্বয়ে পরিচালিত একটি বৃহৎ যৌথ অভিযানের মাধ্যমে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে এস এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পে প্রায় ১৩০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আলীনগর উচ্চ বিদ্যালয় ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও এপিবিএনসহ প্রায় ২৩০ জন সদস্য সার্বক্ষণিকভাবে মোতায়েন রয়েছেন।


প্রশাসনের দাবি, ধারাবাহিক নজরদারি ও কঠোর অবস্থানের ফলে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯