দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে জাতিসংঘ জানিয়েছে, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা

নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৪৭ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৪৭ সময়
দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে জাতিসংঘ জানিয়েছে, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নিই।

বুধবার (২৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

সাংবাদিক তার কাছে জানতে চান— হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে বিরোধীদলীয় নেতাকর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায় ক্রমিক দমনপীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব করে তুলছে। ভয়েস অব আমেরিকার ইংলিশ সংস্করণের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ একটি ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন? 

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এসব নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সুনির্দিষ্ট কোনো ‘ম্যান্ডেট’ ছাড়া এমন সিদ্ধান্ত আমরা খুব কম, খুবই কম নিয়ে থাকি। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্য সংগঠনগুলোর রিপোর্ট আমরা দেখেছি। জনগণ যাতে তাদের ভোট মুক্তভাবে দিতে পারে, মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, যে কোনো হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয় তা নিশ্চিত করতে সব দলের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯