পশ্চিমবঙ্গে সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:২৫ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:২৫ সময়

পশ্চিমবঙ্গে সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। ওই গাড়িতে থাকা চন্দ্রনাথ রথ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় তার সহযাত্রী বুদ্ধদেব বেরা আহত হয়েছেন।


স্থানীয় সূত্র জানায়, হামলার আগে দুর্বৃত্তরা গাড়িটির পিছু নেয় এবং নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরপরই গুলি চালায়। পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে মধ্যমগ্রামে বসবাস করতেন। রাজনৈতিক সূত্রের দাবি, সম্প্রতি অনুষ্ঠিত ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯