ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় এক পুলিশ

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, নিহত ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময় , আপডেট সময় : ৬ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধসহ একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, উত্তর ২৪ পরগণার সন্দেশখালির ন্যাজাট এলাকায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভরত প্রসূন কর-সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


সর্বশেষ তথ্যে জানা গেছে, বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নির্বাচন কমিশন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বীরভূম জেলার নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইভাবে কলকাতার বেলেঘাটায় এক বুথ এজেন্ট হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও নিউ টাউন ও হাওড়ার উদয়নারায়ণপুরে তাদের দুই কর্মী নিহত হওয়ার দাবি করা হয়েছে।


এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলছে। এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন, কলকাতার নিউ মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিজয় মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।


ন্যাজাট এলাকায় পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট ওসি ও দুই কনস্টেবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯