বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সব ধরনের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও বাইরে আন্দোলন চালিয়ে যাব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়

বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সব ধরনের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) জাপানের নাগোয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাপানের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ। পৃথিবীর কোথাও গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও হবে না।” তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, গণভোট বাস্তবায়ন না করা জনগণের রায়কে অস্বীকার করার শামিল হবে। এ কারণে বিরোধী দল হিসেবে তারা সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।


প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সচল রেখেছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বিদেশে আটক প্রবাসীদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানান।


দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি জাপানের উন্নয়ন মডেল অনুসরণ করে নৈতিকতা ও দক্ষতার ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তরুণদের দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯