টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে হাওর অঞ্চলে ব্যাপক ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় এক

হাওরে ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:১২ সময়

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে হাওর অঞ্চলে ব্যাপক ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় এক লাখ পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ছয়টি জেলার প্রায় এক লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিত করা হয়েছে এবং আগামী তিন মাস তাদের সহায়তা প্রদান করা হবে।


তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও উজানের পানির কারণে কোথাও কোথাও ৪০ শতাংশ পর্যন্ত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬০ শতাংশ পর্যন্ত ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


ত্রাণমন্ত্রী আরও বলেন, হাওর অঞ্চলের বারবার ফসলহানির বিষয়টি নিয়ে বিশেষ গবেষণার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা সুনামগঞ্জ সফর করবেন। বজ্রপাতকে দুর্যোগ হিসেবে উল্লেখ করে তিনি জানান, কৃষকদের নিরাপত্তার জন্য হাওর ও উত্তরাঞ্চলে আশ্রয়কেন্দ্র ও সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা হবে। বজ্রপাতের সময় কৃষকদের সতর্ক করতে সাইরেন ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।


তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের কার্যক্রম তিন ধাপে পরিচালিত হয়—দুর্যোগের আগে সতর্কতা, চলাকালে সহায়তা এবং পরে পুনর্বাসন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায়ও সেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯