দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম মাত্র ২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে।

২৩ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:২০ সময় , আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:২০ সময়

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম মাত্র ২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পুরো কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন একবারেই থেমে যায়। জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি মেরামত শেষে শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টা থেকে উৎপাদন শুরু করে। এরপর শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।


আবু বক্কর সিদ্দিক, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী, জানান বয়লারের টিউবে ত্রুটি দেখা দেওয়ায় ১ নম্বর ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।


উল্লেখ্য, ২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে আরও একটি ইউনিট সংযোজন করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি কখনোই নিয়মিতভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯