ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা

বিজেপি প্রার্থীদের জয়ের খবর, ঝালমুড়ি বিতরণ নেতা-কর্মীদের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৮ সময় , আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৮ সময়

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ পাওয়া তথ্যমতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিজেপি প্রায় ১৭০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্রমেই পিছিয়ে পড়ছে।


তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা কমে ১০৩–এ নেমে এসেছে। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এদিকে ফলাফলের এমন প্রবণতায় বিজেপি কার্যালয়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ ও ঝালমুড়ি খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।


উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঝালমুড়ি খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, যা পরে ব্যাপকভাবে ভাইরাল হয়। বিরোধীরা বিষয়টি নিয়ে সমালোচনা করলেও সেই ঝালমুড়িই এবার বিজেপি কার্যালয়ে উদযাপনের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯