কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে জেলায় গত চার মাসে হাম-সদৃশ উপসর্গে মৃত শিশুর

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৭ জন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৭ সময় , আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৭ সময়

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে জেলায় গত চার মাসে হাম-সদৃশ উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম, পরিচালক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল জানান, চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির ৭ মাস বয়সী সন্তান রাইয়ান রোববার গভীর রাতে মারা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। চলতি বছরে হাম রোগের প্রাদুর্ভাব বাড়ার পর এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪ জন রোগী হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯