রাজধানী ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ত্যাগ করেছেন সে দেশের

ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৩, সকাল ৯:১ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৩, সকাল ৯:১ সময়
রাজধানী ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ত্যাগ করেছেন সে দেশের রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ।

এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে থাকে।

দেশটির ঢাকায় দূতাবাস বন্ধ করার কারণ জানতে চাইলে ঢাকার এক কূটনীতিক বলেন, দ‌ক্ষিণ এ‌শিয়ায় বাংলাদেশ ছাড়াও নেপালে দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। এর বাইরে বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯