তৈরি পোশাক শিল্পের শ্রমিক এবং কর্মচারীদের মাসিক ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে রোববার (২৬ নভেম্বর)। সরকার গঠিত নিম্নতম মজুরি

পোশাক শ্রমিকদের ন্যূনতম চূড়ান্ত মজুরি ঘোষণা আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৩৯ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৩৯ সময়
তৈরি পোশাক শিল্পের শ্রমিক এবং কর্মচারীদের মাসিক ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে রোববার (২৬ নভেম্বর)। সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের শেষ সভায় চুড়ান্ত মজুরি ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বিভিন্ন পক্ষ থেকে খসড়া মজুরি পুনর্মূল্যায়নের অনুরোধও এসেছে মজুরি বোর্ডে। মজুরি বোর্ডের মালিক, শ্রমিক ও সরকার পক্ষের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে গত ৭ নভেম্বর পোশাক খাতের ন্যূনতম মজুরি সুপারিশ করা হয়।

আজ অনুষ্ঠেয় মজুরি বোর্ডের সপ্তম এবং সমাপ্ত বৈঠক শেষে চূড়ান্ত মজুরি ঘোষণা করা হবে। শ্রম মন্ত্রণালয়ে বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা দেবেন শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আগামী দুই তিন দিনের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।

এ নিয়ে ঘোষিত মজুরি পুন:মূল্যায়নের জন্য বিভিন্ন পক্ষ থেকে ১৯৪টি চিঠি এসেছে নিম্নতম মজুরি বোর্ডে। এসব চিঠির মধ্যে ১৬৮টি এসেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এসব সংগঠন ২৩ থেকে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির সুপারিশ করেছে। অন্যদিকে ২৩টি কারখানার মালিকদের পক্ষ থেকে দেওয়া চিঠিতে ন্যূনতম মজুরি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের সুপারশি করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠান মালিক পক্ষের দেওয়া প্রথম প্রস্তাব ১০ হাজার ৪০০ টাকায় ফিরে যাওয়ার সুপারিশ করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯