সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন প্রার্থীকে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:২২ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:২২ সময়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন প্রার্থীকে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলমান আলোচনা ও বিভিন্ন প্রশ্নের পর সরকার বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই কর্মস্থলে যোগ দিতে পারবেন।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করছে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধ করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯