রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ “ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬”। ফটোসাংবাদিকতা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই

সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়

রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ “ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬”। ফটোসাংবাদিকতা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করে ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল। শুক্রবার (১ মে) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিনসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব। নেপালের ন্যাশনাল ফোরাম অফ ফটো জার্নালিস্ট-এর সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলও অংশ নেন। এবারের আয়োজনে মোট ২৭ জন ফটোসাংবাদিককে পুরস্কৃত করা হয়। পাশাপাশি নেপালের ১০ জন ফটোসাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ফটোসাংবাদিকতায় দীর্ঘ ৫৭ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পান রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুর রহমান।


অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, ফটোসাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯