ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সর্বশেষ প্রস্তাবেও ‘অসন্তোষ’ ট্রাম্প, চুক্তি নিয়ে সংশয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ইরান আদৌ কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারবে কি না। শুক্রবার (১ মে) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি তাদের প্রস্তাবে সন্তুষ্ট নই।” তিনি প্রস্তাবের নির্দিষ্ট অংশ নিয়ে বিস্তারিত কিছু না বললেও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তিকে আলোচনায় অচলাবস্থার মূল কারণ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব খুবই অসংগঠিত। সেখানে একাধিক উপদল রয়েছে, যারা একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারছে না।”


তার দাবি, ইরানের ভেতরের এই বিভক্তি একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের কিছু পক্ষ আলোচনায় আগ্রহী হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। “তারা কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই,” বলেন তিনি।


বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কঠোর অবস্থান ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হতে পারে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অনমনীয় মনোভাব যুদ্ধবিরতির প্রচেষ্টাকে আরও দীর্ঘায়িত করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯