ধর্মের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ, পারস্পরিক ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করা—এটি যুদ্ধ বা সহিংসতার জন্য নয় বলে মন্তব্য

ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়

ধর্মের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ, পারস্পরিক ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করা—এটি যুদ্ধ বা সহিংসতার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘শুভ বুদ্ধপূর্ণিমা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন। মির্জা ফখরুল বলেন, “ধর্ম মানুষকে ভালো করার জন্য এসেছে, যুদ্ধ বা হিংসার জন্য নয়। আমাদের সবাইকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে।”


তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও মানবিক দেশ গঠনের জন্য সবাইকে হিংসা ও সংঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। “আমরা যদি একসাথে যুদ্ধ ও হিংসাকে না বলতে না পারি, তবে সুন্দর দেশ গঠন সম্ভব নয়,”—যোগ করেন তিনি। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন দেশে যুদ্ধ ও অস্ত্র উৎপাদন বৃদ্ধি মানবতার জন্য বড় হুমকি তৈরি করছে।


গৌতম বুদ্ধের অহিংসার বাণী তুলে ধরে তিনি বলেন, সমাজে যখন অশান্তি বাড়ে, তখন শান্তির বার্তা আরও বেশি প্রয়োজন হয়। কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসের কারণে তাকে আঘাত করা বা হত্যা করা কখনোই গ্রহণযোগ্য নয়।


তিনি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯