ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আজ বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৭টি জেলার মোট ১৪২টি আসনে এই

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আজ বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৭টি জেলার মোট ১৪২টি আসনে এই ভোট অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই দফার ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ ডা. শশী পাঁজা, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের মতো একাধিক মন্ত্রীর আসনের ফল নির্ধারিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কলকাতার ভবানীপুর কেন্দ্র, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী।


মোট ২৯৪ আসনের এই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হবে আগামী ৪ মে দুপুরের পর থেকে। এর আগে প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই দফা মিলিয়ে ৩ কোটি ২২ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শতবর্ষোর্ধ্ব ৩ হাজারের বেশি ভোটার বাড়ি থেকেই ভোট দিয়েছেন। প্রথম দফায় প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা অত্যন্ত উচ্চ ভোটার উপস্থিতি হিসেবে ধরা হচ্ছে।


রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে, তারা প্রথম দফায় ভালো অবস্থানে রয়েছে এবং দ্বিতীয় দফায় আরও ভালো ফল করবে। অন্যদিকে বিজেপির দাবি, তারা এবার ১৬০ থেকে ১৭০ আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে। সিপিএম ও কংগ্রেসও নিজেদের অবস্থান শক্ত করার আশা প্রকাশ করেছে।


এদিকে ভোটার তালিকা সংশোধন ও নাম অন্তর্ভুক্তি নিয়েও বিতর্ক রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে দ্বিতীয় দফার আগে আরও ১ হাজার ৪৬৮ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, যারা আজ ভোট দিতে পারবেন। উচ্চ রাজনৈতিক উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এই ভোটকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯