আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের খেলার ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। জাতীয় দলের প্রধান

অন্য ধাঁচের ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫১ সময় , আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫১ সময়

আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের খেলার ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, পুরোপুরি “বাজবল” না হলেও একটু ভিন্ন স্টাইলে খেলতে চায় টাইগাররা। সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে তিনি বলেন, বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলার ধরণ বজায় রেখেই কিছুটা আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেট খেলতে পারে। তার মতে, প্রত্যেক খেলোয়াড়কে তার নিজস্ব স্টাইলেই খেলতে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তিনি উদাহরণ দিয়ে বলেন, কাউকে জোর করে অন্য কারও মতো খেলতে বলা ঠিক নয়। একজন ব্যাটার যেভাবে স্বচ্ছন্দ, তাকে সেই স্টাইলেই পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত। আধুনিক ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে বড় সংগ্রহও নিরাপদ নয়—এই বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ম্যাচ জিততে হলে আরও আক্রমণাত্মক মানসিকতা দরকার। এজন্য দলে হৃদয়, শামীম, ইমনদের মতো স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক খেলোয়াড় থাকা জরুরি।


খেলোয়াড় নির্বাচনের বিষয়ে হাবিবুল বাশার সুমন জানান, নির্বাচনের সময় পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়ের খেলার ধরণও গুরুত্ব দেওয়া হয়। নির্বাচিত খেলোয়াড় যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, সেটাই তারা চান।


এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অমিত হাসান। তাকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং কার্যত নিজেই নিজেকে দলে জায়গা করে নিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯