যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়

যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি ব্যবহার করছে বলে জানা গেছে। রোববার (২৬ এপ্রিল) ভোরে হঠাৎ আগুন লাগে। দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরপরই জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


দ্রুত তৎপরতায় আগুন বড় ধরনের ক্ষতি করতে পারেনি বলে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ঘাঁটিতে থাকা কোনো ব্রিটিশ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।


তবে ঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি ইরানবিরোধী সামরিক অভিযানে ব্যবহৃত হওয়ায় ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।


ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।


সূত্র: দ্য টেলিগ্রাফ, গ্লুস্টারশায়ার লাইভ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯