কুড়িগ্রামের রাজারহাট উপজেলা-এ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা-এ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা সদরের শান্তিনগর এলাকায় প্রথম দফা এবং বিকেলে হাসপাতাল পাড়ায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল পাটোয়ারী, কর্মী রাকিব ও আপন এবং ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া, কর্মী মাহিন ও শরিফুল ইসলাম রয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।


ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি দেয়াললিখনকে কেন্দ্র করে শিবিরের নেতাদের উসকানিমূলক ফেসবুক পোস্টের জেরে উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ছড়ায় এবং পরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। রাজারহাট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯